প্রকাশিত: Wed, Dec 20, 2023 1:07 PM
আপডেট: Thu, Oct 22, 2026 3:49 AM

[১] আক্কেলপুরে নতুন শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ

 সফিউল   আলম   সফি,  আক্কেলপুর (জয়পুরহাট): [২] জয়পুরহাটের আক্কেলপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মধ্যে নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।  [৩] সোমবার দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক স্তরের ৮ম ও ৯ম শ্রেণির বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকদের ৭দিন ব্যাপী নতুন  শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।  [৪] প্রশিক্ষণে এই উপজেলার ৩৬৫জন শ্রেণি শিক্ষক অংশ নিয়েছেন। এ উপলক্ষে বেলা ১১টায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে চেয়ারপার্সন হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম।

[৫] এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাবেদ ইকবাল হাসান, আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন।

[৬] প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর  ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মীর মোহাম্মদ আলী।